মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানের শীষ প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে নির্বাচনী জনসভা  লাঙ্গল প্রতীক বিজয়ী হলে প্রতিটি ঘর হবে এমপির ঘর: সাতক্ষীরার সাবেক এমপি আশু জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে কাজ করব: কলারোয়ায় ধানের শীষের প্রার্থী হাবিব অস্তিত্ব রক্ষার লড়াইয়ে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে জনগণ ধানের শীষকে বিজয়ী করবে ইনশাল্লাহ-নির্বাচনী জনসভায় আব্দুর রউফ  মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে ঠিক সেই ভাবে হিন্দু- খ্রিষ্টান ভাইদের নিরাপদে রাখা হবেঃ মুহাঃ ইজ্জত উল্লাহ উৎসবমুখর পরিবেশে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন বিকেএসপিতে জায়গা করে নিলেন তালার মেয়ে তুন্নি গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা লু ট পা ট কা রী এবং দু র্নী তি বা জ দে র ব য় ক ট করতে হবে : অধ্যাপক ইদ্রিস আলী মা-বোনদের বেহেশতের টিকিটের লোভ দেখিয়ে জামায়াত ভোট চাচ্ছে: কাজী আলাউদ্দীন

আশাশুনীর খোলপেটুয়া নদীর বেড়ীবাঁধের সংস্কার শুরু

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনী উপজেলার বিছট গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের কাজ বুধবার (০২ এপ্রিল ‘২৫) সকাল থেকে শুরু হয়েছে। বৃহষ্পতিবার (০৩ এপ্রিল ‘২৫) বিকেল পর্যন্ত প্রায় ১০০ ফুট কাজ হয়েছে। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মানববন্ধন করেছে। নৌবাহিনী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক আব্দুর রশীদ জানান, ৩১ মার্চ নদীগর্ভে বিলিন হওয়া সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বিছট গ্রামের ২০০ ফুট বেড়িবাঁধ বুধবার সকাল থেকে নয়াখালির উত্তর পাশ থেকে জিও ব্যাগ ও বল গেট এর মাধ্যমে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়েছে। বুধবার দুপুরে স্থানীয়রা বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বেড়িবাঁধের উপর টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে। বৃহষ্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ১০০ ফুটের মত সংস্কার করা সম্ভব হয়েছে। তবে মঙ্গলবার রাত পর্যন্তবিছট, বল্লবপুর, নয়াখালী, আনুলিয়া, চেঁচুয়া, বাসুদেবপুর, আনুলয়িা, কাকববসিয়া গ্রাম প্লাবিত হলেও বৃহষ্পতিবার দুপুর পর্যন্ত নতুন কোন গ্রামে পানি ঢোকেনি। শতাধিক কাঁচা ঘরবাড়ি ভেঙে যাওয়ায় ও পানিবন্দি ১০ হাজারের বেশি মানুষ চরম র্দুভোগ পোহাচ্ছেন। পানিবন্ধি মানুষজন হাঁস মুরগি ও গবাদি পশু নিয়ে উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে আটটি পরিবার আশ্রয় নিয়েছে। এদের মধ্যে একজন ডায়েরিয়া রাগে আক্রান্ত হয়েছে। তবে বৃহষ্পতিবার দুপুর দুইটা থেকে পানিবন্দি মানুষের মাঝে নৌবাহিনীর পক্ষ থেকে ৫০০ পরিবার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এক হাজার ২০০ জন পানিবন্দি পরিবারকে পৃথক ত্রান ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ঈদের দিন বিছটে বাঁধ ভাঙনের ফলে পাঁচ হাজার হেক্টর জমির মাছের ঘের ও এক হাজার হেক্টর জমির বোরো ধানের খেত ভেসে যায়।মৎস্য ও কুষি খাতে ক্ষতি হয়েছে কমপক্ষে ৫০ কোটি টাকা। মাছ পঁচে পানি দুর্গন্ধ হয়েছে। বেড়েছে সাপের উপদ্রব।

খুলনা নৌ অঞ্চলের ত্রাণ ও চিকিৎসা সহায়তা উপ সমন্বয়কারি লেঃ কর্ণেল সোহেল রানা বলেন, বাঁধ সংস্কারে নৌবাহিনী সহায়তা করে যাবে। পাঁচ শত পানিবন্দি মানুষের ত্রাণ সহায়তা হিসেবে চাল, ডাল, চিনি, তেল, শুকনা খাবার, মোমবাতি দিয়াশলাই ও চর্মরোগ ও ডায়েরিয়া বিষয়ক ঔষধ দেওয়াহলো। উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে আরো বেশি সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!