শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সুখের দরজায় দাঁড়িয়ে- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সুখের দরজায় দাঁড়িয়ে

সুখের দরজায় দাঁড়িয়ে আছি,
কিন্তু দরজা খুলে না।
আলো এসে মুখে পড়ে,
তবু চোখে আঁধার জমে থাকে!

তুমি জানো, সুখের সিন্দুকের চাবিটা তোমার হাতেই,
কিন্তু আমাকে দূরে ঠেলে দিয়ে
তুমি কেবল বাতাসের দিকে তাকাও,
বাতাসে উড়ে যায় আমার সমস্ত প্রার্থনা।

প্রকৃতি চাইলে আমিও সুখী হতে পারতাম!
তোমার পায়ের নিচে পড়ে থাকা আলোটা
আমার চোখেও পড়তো—
কিন্তু সে আলো আমার জন্য নয়!

আমি শূন্যতার বৃক্ষ,
আমার ডালে কোনো ফুল ফোটে না,
শুধু শুকনো পাতার বিষাদ ঝরে,
শুধু নির্বাসিত বাতাস এসে বলে—
“সুখ? ওটা তো অন্য কোথাও পড়ে আছে!”

তুমি কি জানো,
তোমাকে ছাড়া আমার দিন ফাঁকা কুয়াশা,
তুমি ছাড়া আমার রাত পাথরের ঘর!
তবু তুমি নির্বিকার নদীর মতো বইছো,
আমার তৃষ্ণার কথা শুনলে না!

এই জীবন এক লীলাখেলা—
যার হাতে শান্তি, সে জানে না কষ্ট কী,
যার হাতে সুখ, সে জানে না ভালোবাসার ওজন!
যাকে পেলে ঘর ভরে ওঠে আলোয়,
তার কাছেই ঠাঁই মেলে না!

আমি আজও দাঁড়িয়ে আছি—
সুখের দরজার সামনে,
জানি, ওটা খুলবে না!

খুলনা
২৬ মার্চ, ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!