শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

কোটালীপাড়ায় ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে। 

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আজ সোমবার (২৪ মার্চ ‘২৫) দুপুরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে এসব ধানের বীজ ও সার বিতরণ করেন।

এ সময় জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক, উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার দোলন চন্দ্র রায় বলেন, ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা ও পুনর্বাসন কার্মসূচির আওতায় কোটালীপাড়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রতি কৃষককে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!