সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

সাতক্ষীরায় নতুন ২৭জনসহ মোট করোনা আক্রান্ত ২৪২

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৪৯৭ বার পড়া হয়েছে

পুলিশ কর্মকর্তা, সিআইডি কর্মকর্তা, পৌরসভার মেয়র ও ডাক্তারসহ গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট ২৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার বিকেল দুপুর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনাম সেন্টার থেকে পাওয়া নমুনা রিপোর্টে ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা পুলিশ লাইনের সহকারি পুলিশ সুপার গোলাম আযম, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহম্মেদ চিশতি, সিআউডি কর্মকর্তা এনামুল হক, ডাঃ নাজিয়া মুজাহিদ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এনিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট ২৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। তিনি আরো জানান, ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউন করে লাল পতাকা টানানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!