মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হলেন দরদির প্রতিষ্ঠাতা মামুন

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন দরদির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন।

আব্দুল্লাহ আল মামুন ২৪-এর স্বৈরাচার পতন আন্দোলন তথা জুলাই বিপ্লবের ঢাকার রাজপথের একজন সম্মুখ সারির অকুতোভয় যোদ্ধা; পাশাপাশি তিনি একজন তুখোড় তরুণ সংগঠক। গত ৯ মার্চ ২০২৫ তারিখে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে, উপসচিব শাহানা সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটের নির্বাহী কাউন্সিলের সদস্য হিসেবে দেবহাটার কৃতী সন্তান আব্দুল্লাহ আল মামুনকে মনোনীত করা হয়। আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বর্তমানে স্বনামধন্য একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পাশাপাশি একজন স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা হিসেবে একাধিক কর্ম পরিবেশ বাস্তবায়নের মাধ্যমে তরণদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। নির্বাহী কাউন্সিল সদস্য মনোনীত হওয়ার পর তার উপলব্ধি জানতে চাইলে তিনি বলেন, “দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। শহরকেন্দ্রিক সরকারি যুবপ্রশিক্ষণগুলো প্রান্তিক পর্যায়ে বিস্তৃত করা যায়, সেটা নিয়ে কাজ করব। পাশাপাশি, দেবহাটার তথা সাতক্ষীরার যুবকদের কীভাবে আরও বেশি দক্ষ ও কর্মমুখি করা যায়, এ ব্যাপারটা নিয়ে ব্যাপকভাবে কাজ করতে চাই।”স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন সৃষ্টির মাধ্যমে যার পথচলা, সেই যুব উন্নয়ন প্লাটফর্মে তার এমন অর্জনে এবং রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নির্বাহী কমিটিতে অধিষ্ঠিত হওয়ায় দরদি পরিবার আনন্দিত।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!