রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে র‍্যাব–বিজিবির যৌ থ অ ভি যা নে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ নারী মা দ ক কা রবা রি আ ট ক সাতক্ষীরা -৪ শ্যামনগর আসনে ধানের শীষের গণসংযোগ করছেন সাতক্ষীরা জজ কোর্টের- জি,পি, ও অতিরিক্ত পি,পি, ২৪০টি আসন ইতোমধ্যেই বিএনপির পক্ষে চলে গিয়েছে : ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন সাতক্ষীরা-২আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রবকান্ডা ছড়াচ্ছে-নির্বাচনী পথসভায় আব্দুর রউফ তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জ রি মা না সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের বিশাল জনসভা ও গণমিছিল কপিলমুনি ও কানাইদিয়া মানুষের জন্য কপোতাক্ষ নদীর উপর ব্রিজ ও টিআরএম বেইলি ব্রিজ নির্মান করব: তালায় সাবেক এমপি হাবিব  সাতক্ষীরার উন্নয়নে মানুষের ভাগ্য পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই- ডি.বি স্কুল মাঠে আব্দুর রউফ  কলারোয়ায় অনুমোদনহীন ক্লিনিকে চলে অপারেশন: হাতুড়ি ডাক্তার করে প্রেসক্রিপশন!

সাতক্ষীরার ঠিকাদার বিএম রাজ্জাকের কাছে পাওনা ৩৩ লাখ টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

✍️মাহবুবুর রহমান📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার হামিজ উদ্দিন বিশ্বাসের ছেলে ঠিকাদার বি.এম আব্দুর রাজ্জাক এর বিরুদ্ধে পাওনাদারের ৩৩ লাখ টাকা না দিয়ে উল্টো সোসাল মিডিয়ায় মিথ্যে তথ্য প্রচারের পাশাপাশি বিভিন্ন ভাবে তাকে হয়রানি করছেন বলে অভিযাগ উঠেছে।

সোমবার (১৭ মার্চ ‘২৫) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব এক সংবাদ সম্মেলনে যশোরের বেজপাড়া এলাকার এস.এম জি. মুক্তাদি এর ছেলে এস.এম শামীম এজাজ এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ঠিকাদার বি.এম আব্দুর রাজ্জাক ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময়ে আমার ও আপন খালাতো ভাই এবং আমার মায়ের কাছ থেকে ৩৩ লাখ টাকা গ্রহণ করেন।  টাকা গুলো ছিল আমার আমার ব্যবসায়ী টাকা ও আমার ভাইয়ের ও মায়ের চাকরির পেনশিয়ানের টাকা। কিন্তু  টাকা পরিশোধের নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে বি.এম আব্দুর রাজ্জাকের কাছে আমার পাওনা টাকা চাইলে বিভিন্ন বাহানা করে আমাকে হয়রানি করতে থাকেন। পরে তার নিজস্ব একাউন্ট থেকে ৫ লক্ষ টাকার একটি এস.বি.এ.সি ব্যাংক লিঃ এর একটি চেক (হিসাব নং- ০০২৮১১১০০৫৭৪০, চেক নং- সি.ডি.বি ০৬২০২৫৩) প্রদান করেন। কিন্তু তার একাউন্টে টাকা না থাকায় চেকটি দুইবার ডিজঅনার করা হয়। পরে চেকের মামলা করতে গেলে তিনি দ্রুত টাকা পরিশোধ করার কথা বলেন। এভাবে একাধিকভার ওয়াদা ভঙ্গ করার পর আমার মা ও খালাতো ভাই তার কাছে গেলে তিনি কুরআন শরীফ সামনে রেখে ওয়াদা করে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব টাকা পরিশোধের অঙ্গীকার করেন।

এস.এম শামীম এজাজ আরো বলেন, এভাবে ওয়াদা ভঙ্গ করার পর গত ৭ মার্চ (২০২৫) আমিসহ আমার ভাই ও আত্মীয়স্বজনকে সাথে নিয়ে তার বাড়িতে গিয়ে টাকা চাওয়া মাত্রই তিনি আমাকে গালি-গালাজ করতে থাকেন এবং বলেন, তোর যে বাবার কাছে পারিস যা। তোরা আমার কাছে চাঁদা চাইতে এসেছিস তোদের নামে সেনা বাহিনীর কাছে অভিযোগ করে জেলে পাঠাবো বলে হুমকি দেয়। এঘটনার পর আমি সাতক্ষীরা সদর থানায় তার নামে গত ৭ মার্চ একটি অভিযোগ করি। থানা থেকে তাকে ডেকে পাঠালে তিনি হাজির হননি। তিনি অভিযোগ করেন বলেন, বি.এম আব্দুর রাজ্জাক থানায় না গিয়ে উল্টো সেনা ক্যাম্পে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন। গত ৮ মার্চ আমাদেরকে ডেকে পাঠালে আমরা হাজির হলে ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর উভয় পক্ষকে নিয়ে বসেন। উভয় পক্ষের কথা শুনার পর বি.এম রাজ্জাক এর সম্মতিতে তিন দফায় তিনি ২৩ লক্ষ টাকা পরিশোদ করার কথা বললে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা লেখা হয়। উক্ত স্ট্যাম্পে উল্লেখিত অঙ্গীকার অনুযায়ি আগামী ২৪ মাচ ৩ লক্ষ টাকা নগদ, বাকী ২০ লক্ষ টাকা (১০লক্ষ টাকা হারে) ২টি চেকের মাধ্যমে পরিশোধ করবেন। এসময় তিনি বি.এম. আব্দুর রাজ্জাক নামীয় আই,এফ,আই,সি ব্যাংকের ৪০৬৫৩১৭০০৫০০১ নং হিসাবের ২টি চেক (নং- ০৫৫৫২৩১, চেক নং- ০৫৫৫২৩২) প্রদান করেন। শামীম এজাজ আরো বলেন, টাকা পরিশোধের সময় এগিয়ে আসায় বি.এম. আব্দুর রাজ্জাক নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে ফেসবুক ও সোসাল মিডিয়ায় প্রবাকান্ডা ছড়াচ্ছেন। আমরা নাকি আবু জাহিদ ডাবলুর মাধ্যমে সুমন রহমানকে তার কাছে পাঠিয়েছি টাকা আদায়ের জন্য। য সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট। তার এই হিন কমংকান্ডে আমরা পারিবারিক ভাবে নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি ঠিকাদার বি.এম আব্দুর রাজ্জাকের কাছে পাওনা ৩৩ লাখ টাকা যাতে আদায় করতে পারেন সেজন্য সেনাবাহিনী, সাতক্ষীরা জেলা প্রশাসন ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ অলিউর রহমান, মোঃ আব্দুল গণি, মোঃ সুমন রহমান ও শামীম এজাজ এর মা বৃদ্ধা হোসনেয়ারা খাতুন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!