শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাবেক এমপি হাবিবের মধ্যস্থতায় সাতক্ষীরার ডাক্তার ও সাংবাদিকদের সংকট নিরসন

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫১৩ বার পড়া হয়েছে
সাতক্ষীরা ট্রমা সেন্টারে তথ্য সংগ্রহের সময় হামলার শিকার হন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টেলিভিশনের সাংবাদিক মনিরুল ইসলাম মনি ও দৈনিক কালবেলার সাংবাদিক গাজী ফরহাদ।
হামলাকে কেন্দ্র করে ডাঃ হাফিজউল্লাহ সহ ৮ জন কে আসামী করে থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী সাংবাদিক মনি।
বিগত কয়েকদিন সাতক্ষীরা সাংবাদিক সমাজের ভিতর উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে সাংবাদিকদের মামলার কাউন্টারে ডা: হাফিজউল্লাহ বাদী হয়ে মনিরুল ইসলাম ও গাজী ফরহাদকে অভিযুক্ত করে মামলা দায়ের  করেন। 
পরিস্থিতি ঘোলাটে সৃষ্টি হওয়ায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের হস্তক্ষেপে দুই পক্ষ নিয়ে সমাধান করার তাগিদ দেন। সেই নির্দেশনা মোতাবেক ১৫ মার্চ শনিবার দুপুরে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকে সমাজসেবক সাতক্ষীরা জেলা প্রাইভেট ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সামছুল মো: ওমর ফারুক, যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, জেলা মজলিসের সূরা সদস্য এডভোকেট আজিজুল ইসলাম, সাতক্ষীরা শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট  কামরুজ্জামান ভুট্টো, সাতক্ষীরা জেলা প্রাইভেট ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাওন, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক ও  প্রকাশক শাহ আলম, প্রেসক্লাবের সদস্য হাফিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য খন্দকার  আনিসুর রহমান আনিচ, দৈনিক  যুগের বার্তার ইমরান হোসেন, জনবানী জেলা প্রতিনিধি রায়হান সিদ্দিকী, বার্তা বাজারের জেলা প্রতিনিধি সোহাগ হোসেন প্রমুখ।
আলোচনায় উপস্থিত সাংবাদিক মনিরুল ইসলাম মনি ও গাজী ফরহাদের উপস্থিতে ঘটনার পর্যালোচনা শেষে  ডা: হাফিজউল্লাহ ও সাংবাদিক  মনিরুল ইসলাম মনির বিষয়টি  মীমাংসা করে দেন।
ডা: হাফিজউল্লাহ সাংবাদিকদের ওপর হামালার ঘটনা দুংখ প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর  আইনুল ইসলাম নান্টা বলেন, আলোচিত এই ঘটনাটি সাতক্ষীরার তালা-কলারোয়া আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক  হাবিবুর ইসলাম হাবিবের নির্দেশক্রমে উভয়ের সম্মতিতে শান্তিপূর্ণভাবে নিরসন হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রাইভেট ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডা:আবুল কালাম বাবলা বলেন, আলাপ আলোচনার মাধ্যমে ঘটে যাওয়া অপ্রত্যাশিত  ঘটনাটি শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়েছে। সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি দুঃখজনক। এখানে চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি। সেটি উভয় পক্ষের বক্তব্যে উঠে এসেছে। একটি রোগীকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ভুল বোঝা বুঝি সৃষ্টি হয়। 
সাতক্ষীরা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন বলেন, ডাক্তার ও সাংবাদিকদের মধ্যকার সৃষ্ট ঘটনাটি শান্তিপূর্ণভাবে মীমাংসিত হয়েছে। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!