
নীল আঁধারে ডুবে যাই
তুমি কি জানো, আমি কেমন করে
রাতের গহীনে একা হয়ে যাই?
তোমার নাম কুয়াশার মতো গলির মোড়ে
অদৃশ্য বাতাসে হারিয়ে যায়।তুমি না থাকলে, শহরটা কেমন
শূন্যতার ঘ্রাণে ভরে ওঠে,
আকাশের রঙও বদলে যায়—
নক্ষত্রেরা ম্রিয়মাণ, চাঁদ ফ্যাকাশে।তোমার হাসি ছিলো বুনো ফুলের মতো,
আমার বুকে সে গন্ধ লেগে আছে—
নিমগ্ন কোনো নদীর স্রোতে,
জলের গভীরতা মেপে রাখার মতো।আমি কি প্রেমিক, না কি পথহারা এক ভবঘুরে?
যে কেবল তোমার চোখে নিজেকে খোঁজে,
তোমার কণ্ঠে ধ্বনিত হতে চায়,
তোমার নরম ছোঁয়ায় অস্তিত্বের ভাষা পায়।আসবে কি তুমি?
একটি ক্ষণ, একটি মুহূর্তের জন্য—
যেখানে ভালোবাসা নিঃশব্দে গলে যায়,
একটি নিস্তব্ধ, নীল আঁধারে!!অমরাবতী
০৮ ফাগুন, ১৪৩১