শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

ওয়ান ব্যাংকের ঋণ খেলাপীর দায়ে সিরাজুল ইসলাম নামের এক ব্যবসায়ী গ্রেফতার

✍️তরিকুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ঋণ খেলাপীর মামলায় রাজধানীর টিপু সুলতান রোড শাখার ওয়ান ব্যাংক পিএলসির মামলায় ঋণ খেলাপী গ্রাহক মেসার্স মোমিনা লজিস্টিক পয়েন্ট ও মেসার্স মোমিনা ডেইরি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোঃ সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

সিরাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা কার্যকরে গত ১৬ ফেব্রুয়ারি (রবিবার ‘২৫) রাত সাড়ে ১১ টায় কলাবাগান থানা পুলিশ ঋণ খেলাপী মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

ওয়ান ব্যাংক পিএলসি সূত্রে জানা যায়, উক্ত খেলাপী ঋণ গ্রহীতা মেসার্স মোমিনা লজিস্টিক পয়েন্ট ও মেসার্স মোমিনা ডেইরি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোঃ সিরাজুল ইসলাম ওয়ান ব্যাংক পিএলসির রাজধানীর টিপু সুলতান রোড শাখা থেকে তার ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে উক্ত ঋণ সময়মত পরিশোধ না করায় খেলাপী ঋণে পরিনত হয়। খেলাপী ঋণ আদায়ের উদ্দেশ্যে ব্যাংক উক্ত খেলাপী গ্রাহকের বিরুদ্ধে বিজ্ঞ অর্থঋণ আদালত নং-৩, ঢাকায় অর্থঋণ মামলা নং-৪৫৭/২০১৯ দায়ের করে এবং বিচারান্তে উক্ত মামলায় রায় ও ডিক্রী প্রাপ্ত হয়। উক্ত রায় ও ডিক্রীর প্রেক্ষিতে ওয়ান ব্যাংক ১০,৪৮,০৯,৭৫৫/-টাকা পাওনা দাবী করে বিজ্ঞ আদালতে অর্থজারী মামলা নং-১৩১৩/২০২৩ দায়ের করে। উক্ত অর্থজারী মামলায় ওয়ান ব্যাংক গ্রাহকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আবেদন জানালে বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!