শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় বিজয়ী

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি ‘২৫) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং প্রাইম ব্যাংকের বাস্তবায়নে জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিসিবি কোর্স মুফাচ্ছিনুল ইসলাম তপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করেন জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ জালাল আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের  জুনিয়র অফিসার মোঃ রায়হান হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের  ক্রীড়া শিক্ষক আবু সাঈদসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ। ৪ দলীয় ফাইনাল খেলায় নির্ধারিত ৫০ ওভারের খেলায় টসে জিতে ৪৭.৪ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৭ রান অর্জন করতে সক্ষম হয়। জবাবে কারীমা মাধ্যমিক বিদ্যালয় ৪৬.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। খেলায় যুবদাস একাই ৫ উইকেট পায়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাসানুল বান্না। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন, শাহ আলম হাসান শানু ও ফারুকার রশিদ। স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ। কারিমা মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে সাতক্ষীরা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!