রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরায় তারুণ্য মেলায় উদীচীর স্টল প্রতিবাদে ব্যানারে অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্য মেলায় উদীচীর স্টল স্থান পাওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি ‘২৫) বিকেলে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তারুণ্য মেলায় উদীচীর ৪১ নং স্টলের সামনে এ সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।  
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার আহবায়ক আরাফাত রহমান ও যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন রনি। 
সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, জুলাই বিপ্লবে উদীচী আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলো। বিপ্লবের পর ১৫ আগস্ট শোক দিবস বাতিলের নিন্দা জানিয়েছে উদীচী। তারা জুলাই বিপ্লব প্রতিরোধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করেছিলো। কিভাবে জেলা প্রশাসক তাদের স্টল বরাদ্দ দেয় এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। শুধু তাই নয় এই স্টলে শেখ রাসেলসহ আ’লীগের বিভিন্ন বই রাখা হয়েছিলো। তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এসময় তারা বলেন, চব্বিশ ঘন্টার মধ্যে জেলা প্রশাসনকে এ ঘটনার জবাব দিতে হবে। তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করবে। 
উদীচীর স্টল বরাদ্দ সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল বলেন, উদীচী কি? তারা কী করেছে তা তিনি জানেন না। 
৫ আগস্ট এর পরেও যারা আ’লীগকে প্রমোট করছে তাদের আমরা বাংলার মাটিতে চাই  না। জেলা প্রশাসককে এর জবাব দিতে হবে। 
এছাড়া জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা উদীচি’র সদস্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ সম্মেলন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা উদীচির ব্যানারে অগ্নিসংযোগ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!