শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

কালিগঞ্জের জাফরপুরে সুপেয় পানি’র প্লান্ট উদ্বোধন 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

“পানির অপর নাম জীবন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুরে সুপেয় পানি’র প্লান্ট উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ‘২৫) সকাল ১১ টায় উপজেলার তারালী ইউনিয়নে জাফরপুর সিদ্দিকি দাখিল মাদ্রাসার হল রুমে জামায়াতের উপজেলা আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট দানবীর হাফেজ মাওলানা মোহাম্মদ সোলাইমান।

উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, তারালী ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল গফুর, পানির প্লান্টের সমন্বয়কারী মিজানুর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ লিয়াকত আলী, মাওলান রেজাউল করিম, মোর্শেদ আলী, ফরিদ হোসেন প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, জাফরপুর সিদ্দিকী দাখিল মাদ্রাসার সুপুর (ভারপ্রাপ্ত) মাওলানা এমদাদুল হক, সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য যে, ঢাকা গাজীপুরের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব হায়া তুইল্লা এর আর্থিক সহযোগিতায় ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে এলাকার জনসাধারণের জন্য সুপ্রিয় পানির প্লান উদ্বোধন করা হয়। অত্র এলাকার হাজার হাজার জনগন ফ্রি সুপেয় পানি পেয়ে উপকৃত হবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!