রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে র‍্যাব–বিজিবির যৌ থ অ ভি যা নে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ নারী মা দ ক কা রবা রি আ ট ক সাতক্ষীরা -৪ শ্যামনগর আসনে ধানের শীষের গণসংযোগ করছেন সাতক্ষীরা জজ কোর্টের- জি,পি, ও অতিরিক্ত পি,পি, ২৪০টি আসন ইতোমধ্যেই বিএনপির পক্ষে চলে গিয়েছে : ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন সাতক্ষীরা-২আসনে ধানের শীষের নিশ্চিত বিজয় দেখে একটি দল মিথ্যা প্রবকান্ডা ছড়াচ্ছে-নির্বাচনী পথসভায় আব্দুর রউফ তালায় বিএনপি ও জামায়াতের কার্যালয়ে জ রি মা না সেতু, রাস্তাঘাট ও শিক্ষা উন্নয়নের ঘোষণা ধানের শীষে ভোট চাইলেন হাবিবুল ইসলাম হাবিব  সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামানের বিশাল জনসভা ও গণমিছিল কপিলমুনি ও কানাইদিয়া মানুষের জন্য কপোতাক্ষ নদীর উপর ব্রিজ ও টিআরএম বেইলি ব্রিজ নির্মান করব: তালায় সাবেক এমপি হাবিব  সাতক্ষীরার উন্নয়নে মানুষের ভাগ্য পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই- ডি.বি স্কুল মাঠে আব্দুর রউফ  কলারোয়ায় অনুমোদনহীন ক্লিনিকে চলে অপারেশন: হাতুড়ি ডাক্তার করে প্রেসক্রিপশন!

টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চাঁদা না দেওয়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ‘২৫) দুপুর ১২ টায় উপজেলার পাটগাতি বাজারের রুপালী লাইফ ইন্সুরেন্স কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুপালী লাইফ ইন্সুরেন্স টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ রাকিবুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার বর্নি ইউনিয়নের বাশুরিয়া গ্রামের রাসেল শেখ নামের এক ব্যক্তি ২০২২ সালে ১৫ বছর মেয়াদী জীবন বীমা পলিসি গ্রহণ করেন। ২০২২ ও ২০২৩ সালে জীবন বীমার সম্পূর্ণ প্রিমিয়াম ৫০ হাজার ২২০ টাকা করে পরিশোধ করেন। কিন্তু ২০২৪ সালে বীমার প্রিমিয়াম সম্পূর্ণ পরিশোধ করতে না পারায় টোকেনের মাধ্যমে ৩৯ হাজার টাকা জমা রাখেন। পরবর্তীতে, লিখিত আবেদনের মাধ্যমে সেই টাকা ফেরত নিয়ে যান। তিনি আরো বলেন, এর কিছুদিন পরে রাসেল শেখ নামের ওই ব্যক্তি জসিম মুন্সী নামের এক কথিত সাংবাদিককে নিয়ে অফিসে এসে ৩৯ হাজার টাকা ফেরত চান। লিখিত আবেদন ও টাকা বুঝে পাওয়ার প্রমান দেখালেও সাংবাদিক পরিচয়ধারী জসিম মুন্সী আমাকে বকাঝকা করেন। এছাড়া মিথ্যাও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তখন টাকা না দিলে দৈনিক আলোর জগত নামে একটি পত্রিকায় আমার বিরুদ্ধে মনগড়া সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তাই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে রূপালী লাইফ ইন্সুরেন্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত জসিম শেখ নিজেকে আলোর জগত পত্রিকার প্রতিনিধি দাবি করে বলেন, তিনি আমার বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ এনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলাম কিন্তু কোন চাঁদা দাবি করিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!