বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ বলেছেন, দলীয় কোন্দল নিরসন করে জেলা বিএনপিকে নতুন করে সাজানো হবে। ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী কমিটি গঠন করা হবে। কমিটি গঠন নিয়ে আমরা কোনো স্বজনপ্রীতি করবো না। আহ্বায়ক কমিটির সদস্যদের আসন ভিত্তিক ভাবে দায়িত্ব বণ্টন করা হয়েছে। আগামীতে জেলা বিএনপি হবে সুসংগঠিত একটি দল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ‘২৫) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ শহীদুল আলম, কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবু হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ড. মনিরুজ্জামান, আক্তারুল ইসলামসহ অন্যান্যরা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পরে কেউ যদি আমাদের দল করতে চাই। তাহলে তাকে স্বাগত। কিন্তু নেতৃত্বে আসতে গেলে অবশ্যই তাকে আগে পরীক্ষা দিতে হবে। কাজ করতে হবে। যারা ১৭ বছর ধরে এই দলের জন্য সামনের সারিতে থেকে আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যয়ন করতে হবে। আমাদের আন্দোলনটা এক দিনের না, আমাদের আন্দোলনটা দীর্ঘ ১৭ বছর ধরে। তিনি আরো বলেন, দলীয় কোন্দলটা সব বড় দলেই থাকে। যে কারনেই হোক না কেন সাতক্ষীরায়ও এটা ছিলো। এখন তৃণমূলের নেতাকর্মীরা নেতা বানাবে সুতরাং গ্রুপিংয়ের আর কোন সুযোগ থাকবে না।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!