সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন তালায় ওসির নেতৃত্বে অ বৈ ধ অ স্ত্র ও মা দ ক উ দ্ধা রে তৎপরতা বৃদ্ধি জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি ‘২৫) গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় আয়োজিত  গোপালগঞ্জ জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, এডহক কমিটির সদস্যবৃন্দ এবং সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কাউন্সিল সভায় মোঃ জুবাইর আল মাহমুদ (সিএএলটি সম্পন্ন) জেলা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। নবগঠিত জেলা রোভার এর সভাপতি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। কমিশনার স্কাউটার মাসুদ আহমেদ, সম্পাদক  বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ জুবাইর আল মাহমুদ, কোষাধ্যক্ষ সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক শুকলাল বিশ্বাস মনোনীত হয়েছেন।  এছাড়াও সহ-সভাপতি ৫ জন, রোভার স্কাউটস গ্রুপ সভাপতি প্রতিনিধি ২ জন, রোভার স্কাউট লিডার প্রতিনিধি ২ জন নির্বাচিত হয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!