শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরায় সৌরশক্তি চালিত পাইপ লাইন নেটওয়ার্কিং সিস্টেমে পানি সরবরাহের উদ্বোধন 

✍️গাজী হাবিব📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় সৌরশক্তি চালিত পাইপ লাইন নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। 
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি ‘২৫) সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর  কমিউনিটিতে CBF এর  অর্থায়নে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম  (ওয়াটার সিকিউরিটি প্রজেক্ট) কর্তৃক নবনির্মিত সৌর বিদ্যুত চালিত পাইপ লাইন নেটওয়ার্কিং সিস্টেমের উদ্ভোধন করা হয়।
পাইপলাইন নেটওয়ার্কিং সিস্টেমের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী।
 বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার সামাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল করিম, পানি সরবরাহ শাখার ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ব্র্যাক ইউডিপির রিজিওনাল ম্যানেজার হারাধন দেব, এম অ্যান্ড ই অফিসার লুৎফুল কবির, জুনিয়র ইঞ্জিনিয়ার মোসাদ্দেকুর রহমান ও সুব্রত দেব প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার পানি ব্যবস্থাপনা কমিটি সদস্যবৃন্দ, রক্ষানাবেক্ষন কমিটি সদস্যবৃন্দ, ব্যবহারকারি পরিবারের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 
উক্ত অবকাঠামোটির মাধ্যমে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ২০০ টি পরিবারের ৬৬৫ জন নিম্ন আয়ের মানুষের নিরাপদ পানি সহ গৃহস্থালির দৈনন্দিন ব্যবহার্য পানির চাহিদা পূরণ হবে। অবকাঠামোটি তে নারী, পুরুষ, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের প্রবেশগম্যতা নিশ্চিত করা হয়েছে। অবকাঠামোটি সৌর শক্তির পাশাপাশি জরুরী প্রয়োজনে বিদুৎ এর মাধ্যমেও পরিচালনার সুযোগ রাখা হয়েছে এছাড়াও পানির অপচয় রোধ করার জন্য বিশেষ ধরনের পুশ বিব কক  ব্যবহার করা হয়েছে এবং জরুরী অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ অত্যধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব অবকাঠামোটির ভূয়সী প্রশংসা করেন এবং অবকাঠামোটি নির্মাণ করে অত্র এলাকার বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষের পানির ব্যবস্থা করায় ব্র্যাক ইউ ডি পি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!