রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

পার্বত্য চট্টগ্রামে বীর সেনানিদের বীরত্বগাঁথা-২৭, লেফটেন্যান্ট কর্নেল মোঃ মনোয়ার হোসেন

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯২৭ বার পড়া হয়েছে

ক্যাপ্টেন মোঃ মনোয়ার হোসেন, বীর বিক্রম, ইস্ট বেঙ্গল গত ৬ ডিসেম্বর ১৯৭৫ তারিখে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ২য় স্বল্প মেয়াদী কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি ১৯৭৮ সালে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জোনে ১৬ ইস্ট বেঙ্গল এর সাথে কর্মরত ছিলেন।

১৯৭৮ সালের ৩১ ডিসেম্বর, রাঙ্গামাটি জোনের অন্তর্গত মানিকছড়ি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার থাকাকালে বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে প্রায় ১০ মাইল দূরে ‘মরকিলা’ নামক গ্রামে শান্তি বাহিনীর অবস্থান ও কার্যকলাপের তথ্য জানতে পারেন। তিনি দ্রুততার সাথে তাঁর অভিযান দল প্রস্তুত করে দুর্গম এলাকায় দীর্ঘ পথ পায়ে হেঁটে লক্ষ্যবস্তুর নিকটে পৌঁছান। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে শান্তি বাহিনীর সন্ত্রাসী দল গুলিবর্ষণ শুরু করে। পরিকল্পনা মোতাবেক সেনাবাহিনীর অভিযান দল সুদক্ষভাবে বিভিন্ন অবস্থান থেকে পাল্টা গুলিবর্ষন করে এবং একপর্যায়ে সন্ত্রাসী দলটি নতি স্বীকার করতে বাধ্য হয়।

এই অভিযানে শান্তি বাহিনীর ০৮ জন ঘটনাস্থলে নিহত হয় এবং ০১ জনকে আহত অবস্থায় আটক করা হয়। এছাড়াও ০৪ টি রাইফেল, ০১ টি এসএমজি, ৬৩০ টি রাইফেলের গুলি, মূল্যবান দলিল পত্র ও নগদ টাকা উদ্ধার হয়। উল্লেখ্য যে, নিজস্ব বাহিনীর ক্যাপ্টেন মোঃ মনোয়ার হোসেন, হাবিলদার ইমদাদ হোসেন, ল্যান্স নায়েক জাইদুল হোসেন ভূইয়া ও সিপাহী ভুবন মোহন ত্রিপুরা এই অভিযানে আহত হন।

পরবর্তীতে, গত ২০ নভেম্বর ১৯৭৯ তারিখে, মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক ক্যাপ্টেন মোঃ মনোয়ার হোসেনকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!