শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ 

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে
যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জনসচেতনতা ও নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পারে যৌন শোষণ ও নির্যাতন বন্ধ করতে। বর্তমানে সমাজের প্রতি ৫জন নারীর মধ্যে অন্তত একজন কোন না কোনভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে যুব সমাজ ধ্বংসের দ্বারে উপনীত। যুব সমাজকে মানব সম্পদে পরিণত করে বেকারত্ব দূর করতে পারলেই আমাদের সমাজ সুরক্ষিত হবে। এজন্য পরিবার থেকে শিশুর বিকাশে সার্বক্ষণিক নজরদারি ও নিবিড় তদারকি প্রয়োজন। বক্তারা এ জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সোমবার (২০ জানুয়ারি’২৫) সাতক্ষীরার সদর উপজেলার সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে কার্ক ইন এক্টির এর অর্থায়নে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ এমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কারিগরি সহযোগিতায় দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বেসরকারী সংস্থা সিসিডিবির ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পটি মূলত বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় কাজ করে যাচ্ছে।

প্রকল্পটির প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মণ্ডল।

এসময় প্রকল্পের টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, একাউন্টস অফিসার রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ ও সুদিপ্ত বিশ্বাস উপস্থিত ছিলেন। অত্র উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ১৫ জন শিক্ষক শিক্ষিকা উক্ত প্রশিক্ষণটি গ্রহণ করেন।

বক্তরা আরও বলেন, দিনে দিনে সমাজে ও প্রতিষ্ঠান কেন্দ্রিক যৌন শোষণ ও নির্যাতন বেড়েই চলেছে, যার অধিকাংশ ঘটনাগুলি এ বিষয়ক সচেতনতা না থাকার কারণে প্রকাশিত হচ্ছে না। তাই সমাজে শিশু-কিশোর বয়স থেকে ঐ বিষয়ে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপস্থিত শিক্ষকগণ সিসিডিবি কে সমাজের উন্নতিকল্পে এ ধরনের কর্মসূচী গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, প্রকল্পটি সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কারিগরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!