সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন তালায় ওসির নেতৃত্বে অ বৈ ধ অ স্ত্র ও মা দ ক উ দ্ধা রে তৎপরতা বৃদ্ধি জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অসহায় পিতার আকুতি! লিভার টিউমার রোগে আক্রান্ত শিশু পরশকে বাঁচাতে চায়!

✍️শেখ আকিব হোসেন✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় লিভার টিউমার রোগে আক্রান্ত ১১ মাসে শিশু পরশ বাঁচতে চায়। সে সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের মিঠুন ও মাতা সাথীর পুত্র। অন্যান্য বাচ্চাদের মতোই প্রাণোচ্ছ্বল, হাসিখুশি, চঞ্চল ও প্রাণবন্ত ছিল পরশ। কিন্তু হঠাৎ তার প্রাণ প্রদীপ নিভু নিভু হয়ে আসছে। দীর্ঘদিন যাবৎ লিভার টিউমার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শুরু থেকে চিকিৎসা করাতে করাতে বাবা আর্থিকভাবে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন অতি দ্রুত তার অপারেশন করে উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে তা সম্ভব হচ্ছেনা। অপারেশন ও উন্নত চিকিৎসা করাতে না পারলে অসচ্ছল বাবার আদরের নয়নের মণি পরশের জীবন প্রদীপ নিভে যেতে পারে।
পরশের বাবা মিঠুন জানান, আমি সামান্য চুল কাটা (নাপিত) এর কাজ করে কোনরকমে ৩/৪ জনের সংসার চলে আমার। ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নপূরণের শুরুতে বাঁধা হয়ে দাঁড়ায় লিভার টিউমার রোগ।
তিনি বলেন, দীর্ঘদিন থেকে চিকিৎসা করাতে করাতে তিনি আজ নিঃস্ব। ইতোমধ্যে অনেক টাকা খরচ করা হয়েছে। টাকার অভাবে এখন তার চিকিৎসা প্রায় বন্ধের পথে। ডাক্তার বলছে অপারেশন করে উন্নত চিকিৎসার জন্য আরো অন্তত ৫/৭ লাখ টাকা লাগবে। ছেলেকে বাঁচাতে তিনি সবার কাছে আর্থিক সাহায্য কামনা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রিয়াদ ও ডা. আবু সাঈদ শুভ জানিয়েছেন খুব দ্রুত তার লিভার টিউমার অপারেশন করে উন্নত চিকিৎসার করাতে হবে। 
এদিকে বাবা মায়ের অনেক স্বপ্ন ছেলে পরশকে নিয়ে। কিন্তু অর্থের অভাবে সে স্বপ্ন বিলিন হয়ে যাচ্ছে। বর্তমানে বেঁচে থাকার লক্ষে চিকিৎসা করাতে আর্থিক সাহায্যের জন্য সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরশের বাবা মিঠুন। 
এজন্য তিনি ০১৭২৮৭৭৪৯২৩ বিকাশ, নগদসহ এই মোবাইল ফোনে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!