বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

অপূর্ণতার রঙে- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩৪ বার পড়া হয়েছে

অপূর্ণতার রঙে

মানুষ বসন্ত চায় সাথে ফুলের মিঠে ঘ্রাণ,
কিন্তু শীতের কাঁপুনিতে থাকে না কোনো টান।
বসন্তের প্রেমে মশগুল দেহ-মন,
তবু শীতের রাতের গল্পে নেই কোনো মনন।

মানুষ সুখ চায় হেটে হাসির রঙিন পথ,
কষ্টের আঁধারে চায় না বাঁধতে কোনো গাথ।
তারা জানে না সুখের সেই হীরের ঝিলিক,
কষ্টের আঁধারেই জ্বলে তার পথের প্রদীপ।

মানুষ শেষ করতে চায় তার গন্তব্যের নাম,
কিন্তু শুরুর বাঁধনে বাঁধতে চায় না তার প্রাণ।
অজানা ভয় ও অগোছালো স্বপ্নের ছায়া,
তবু শেষের ডাকেই তারা বেঁধে নেয় মায়া।

এমনই তো মানুষ, অপূর্ণতার খেলায়,
সাধ আছে শুধু, কিন্তু সাধ্যের নেই ঠাঁই।
অর্থহীন এই জীবন তবুও বয়ে নিয়ে স্বপন,
কষ্ট, শীত, শুরু—সবই আশার বীজ বপন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!