শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

দেবহাটায় চিংড়িতে পুষ, আরও এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় জেল, জরিমানা পরও বন্ধ হচ্ছে না রপ্তানি শিল্প চিংড়িতে অপ দ্রব্য পুষ। পারুলিয়ার পর এবার গাজীরহাট মৎস্য আড়তে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর’২৪) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

জানা গেছে, রপ্তানি শিল্প চিংড়িতে অপ দ্রব্য মিশিয়ে ওজন বৃদ্ধির প্রক্রিয়া চলছিল গাজীরহাট বাজারে। এ খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে গিয়ে চিংড়িতে অপ দ্রব্য জেলিও সরঞ্জাম ও পুষকৃত ২৫ কেজি চিংড়ি উদ্ধার হয়। পরে গাজিরহাট বাজারের মৎস্য ব্যবসায়ী আলমঙ্গীর হোসেনকে পুষ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, গাজিরহাট বাজারের এক মৎস্য ব্যবসায়ীকে পুষ করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করে সাজা প্রদান করেও কোন ভাবে থামানো যাচ্ছে না চিংড়িতে অপদ্রব্য পুষ। এর আগে গত ১০ ডিসেম্বর পারুলিয়া মৎস্য সেডে অভিযান পরিচালনা করে ২ ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়। এরপরও মানুষ এমন অপরাধ কর্মকান্ড বন্ধ না করে একই অপরাধ করে যাচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোনায়েম হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগন। পরে জনসম্মূখে জব্দ হওয়া চিংড়ি বিনষ্ট করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!