শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

শা’লিশ বিচা’রের নামে দল’বাজ, চাঁ’দাবা’জি করা যাবে না- সাবেক এমপি হাবিব

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

সাতক্ষীরার কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সোমবার (৯ ডিসেম্বর’২৪) বেলা ১১ টায় কলারোয়া পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, খালেদা জিয়া দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা তারেক রহমান ৮ হাজার কিলোমিটার দূর থেকে সমগ্র বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনকে সংগঠিত করতে সক্ষম হয়েছেন।

নেতাকর্মীদের ধৈর্য্য ধরে দলীয় কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, বিএনপির কোন নেতাকর্মীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকলে তাকে বিএনপি থেকে বিতাড়িত করা হবে। আগামী নিবার্চনে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শালিশ বিচারের নামে দলবাজ, চাঁদাবাজি করা যাবে না। এমনকি কোন শালিস বৈঠক না করারও নির্দেশনা দেন তিনি।

উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, কলারোয়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা এম.এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাবেক জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ। বিএনপি নেতৃবৃন্দ এসময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর আগে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল কলারোয়া উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!