শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরার আলিপুরে ২৯তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা প্রশাসক

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার আলিপুরে ২৯তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর’২৪)  সকাল থেকে আলিপুর চেকপোস্ট রাশিদা বেগম আব্দুর ছাত্তার কমপ্লেক্স ময়দানে উক্ত কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মো: আব্দুর সবুর সাহেবের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বিশেষ মেহমান ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মুহাদ্দিস মাওলানা  আঃ খালেক, জেলা জামায়াতে আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতে আমীর উপাধ্যক্ষ মো: শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন ৭নং আলিপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুর রউফ, শ্যামনগর উপজেলার গাবুরা রোদেলা ফাউন্ডেশনের সভাপতি রবিউল ইসলাম রবি,সাতক্ষীরা ইটাগাছা ইনসাফ হজ্ব গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক মাও: মহিব্বুল্যাহ, ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়শনের সভাপতি আলহাজ্ব আবু হাসান, ভোমরা স্থল বন্দর কর্মচারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, শ্যামনগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল হাই সহ সন্মানিত বিভাগীয় বিচারক মন্ডলীগন।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার ১০৫ টি হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা থানা পর্যায়ে বাছাইকৃত ৩০০জন ছাত্র এই কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৫ টি গ্রুপে মোট ৩৫ জন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের পর্যায়ক্রমে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেন শ্যামনগর উপজেলার নূরনগর,ভবানিপুর মাদ্রাসা তুন নূরআল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ হুজাইফা। তাকে সহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সহ অন্যান্য অতিথি বৃন্দরা। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!