বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার সাতক্ষীরা-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহীদুল আলম কে বিএনপি থেকে বহিষ্কার গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থী চূড়ান্ত: প্রতীক পেলেন ২৭ জন কামালনগর ঈদগাহে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এঁর স্মরণে নাগরিক শোকসভা ও দোয়া অনুষ্ঠান সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা শাকসু নির্বাচন স্থ গি তে র প্র তি বা দ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় শিবিরের বিক্ষোভ সাতক্ষীরা-১ তালা ও কলারোয়া আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, মাঠে ৫ প্রার্থী  সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধ রা র অ প রা ধে নৌকাসহ ৩ জেলে আ ট ক সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০প্রার্থী: কার হাতে কোন প্রতীক সাতক্ষীরা-২ আসনে ধানের শীষ প্রতীক পেলেন আব্দুর রউফ

সাতক্ষীরার বালিথায় গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন জখম

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

জমিতে লাগানো গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের সশস্ত্র হামলায় একই পরিবারের চারজনকে হত্যার উদ্দেশ্য কুপিয়ে গুরুতর জখম হয়েছে। শনিবার (২ নভেম্বর’২৪) সাতক্ষীরা সদর উপজেলার বালিথা শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জখমীরা হলেন বালিথা শেখপাড়া গ্রামের দাউদ আলী শেখ (৬৫), তার স্ত্রী হাফিজা খাতুন (৬০), ছেলে হাফিজুল ইসলাম (৩৫) ও আব্দুল্লাহ শেখ (৩০)।

জখমীদের স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দাউদ আলী শেখের জমিতে তারই লাগানো একটি মেহগনি গাছ জোরপূর্বক কাটতে যায় একই গ্রামের প্রতিপক্ষ ইনসাফ শেখ (৫০), স্ত্রী  আকলিমা ওরফে মোসলেমা (৪৫) ও তার ছেলে মোজাহিদ শেখ(২৮), আজিজুল শেখ (৪০) ও তার ছেলে মাহফুজ শেখ(২০), আবু বক্কারের ছেলে মফিজুল বাবু (৩৮)সহ অজ্ঞাতনামা কয়েকজন। দেশীয় অস্ত্র দা, কুড়াল, শাবল নিয়ে তারা গাছটি কাটতে গেলে দাউদ আলী শেখ ও তার দুই ছেলেসহ স্ত্রী বাধা দেয়। এসময় প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। জখমীদের উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। 

সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্র জানায়, জখমীদের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। জখমীদের প্রত্যেকের অবস্থা গুরুতর। 

তাদের মাথায় ১০/১২টি পর্যন্ত সেলাই দিতে হয়েছে। 

সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত পুলিশ অফিসার এএসআই রিনা খাতুন জানান, ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!