মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি

ভূমি অফিস স্থানান্তর না করার দাবীতে পাটকেলঘাটা উপজেলা সমিতির আলোচনা

✍️জামাল উদ্দিন📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

১৯৫৮ সাল থেকে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা সদরে অবস্থিত উপজেলা ভূমি অফিস।

স্বাধীনতার আগে স্থাপিত এসিল্যান্ড অফিসটি ১২টি ইউনিয়নের মানুষের ভুমি সংক্রান্ত সেবা দিয়ে আসছে। সাতক্ষীরার অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র পাটকেলঘাটা বাজারে আপামর জনসাধারণের যাতায়াত সুবিধাসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা থাকায় সবাই পাটকেলঘাটায় ভুমি অফিসে সেবা নিতে অভ্যস্ত। সম্প্রতি ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে তালায় স্থানান্তর করার বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনগণের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংগঠন পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি ঢাকার কার্যনির্বাহী কমিটির এজেন্ডাভূক্ত করে আলোচনা করা হয়। মিটিংয়ে ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে না সরানোর জোর দাবী জানানো হয় জেলা প্রশাসক বরাবরে।

আলোচনায় বক্তব্য রাখেন, পাটকেলঘাটা উপজেলা (প্রস্তাবিত) সমিতি, ঢাকা’র সভাপতি তারিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ রুহুল আমিন আকাশ, সহসভাপতি, মোঃ তুহিনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক, জি এম হাফিজুর রহমানসহ সমিতির সকল সদস্য বৃন্দরা। তারা বলেন ভুমি অফিসটি স্থানান্তর না করার জোর দাবী ও যুক্তি তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আলমগীর হোসেন, ইঞ্জিঃ শেখ হুমায়ুন কবির, মোঃ মুকিদুজ্জামান, ইঞ্জিঃ মনিরুল ইসলাম, আব্দুল কাদির- জিলানী, আলমগীর কবীর, মোঃ শহিদুল ইসলাম, আবু মুসা আল রাহী, মহিলা বিষয়ক সম্পাদিকা, হালিমা বেগম, প্রচার সম্পাদক, সাঈদ হাসান।

সভাপতি তারিকুল ইসলাম বলেন, ভুমি অফিসটি আমাদের জন্মের আগে থেকেই পাটকেলঘাটায় দেখে আসছি, আমরা চাই এসিল্যান্ড অফিস পাটকেলঘাটায় আছে এবং পাটকেলঘাটায় থাকবে। তার জন্য আমরা ডিসি অফিস সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন ও স্মারকলিপি পেশ করবো। তিনি পাটকেলঘাটাবাসী ও স্থানীয় সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের বিষয়টি নিয়ে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান।

সমিতির সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় সমিতির ঢাকাস্থ নিজস্ব কার্যালয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!