শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

শ্যামনগরে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা পেল ১০০ জন সুবিধাবঞ্চিত নারী

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার (০৫ অক্টোবর’২৪) সকাল ১০ টায় জলবায়ু ঝুঁকিপুর্ণ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের ঝাঁপা গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালিত হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন করেন ১১ নং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য তপন কুমার মণ্ডল। মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন রনজিত কুমার রপ্তান, সভাপতি, এভারগ্রীন যুব সংঘ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষ কুমার রায়।

বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী সেবা দেন ডাঃ রীমা আক্তার (এমবিবিএস), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দীপক কুমার গাইন।

এছাড়া এই বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন লিডার্সের মনিটরিং অফিসার জয়দেব জোদ্দার সহ আরো অনেকে।
উপকূলের নারীদের লবণ পানি পান করতে হয়, লবণ পানিতে গোসল করতে হয়। এছাড়া জীবন চালাতে উপকূলের নারীরা নদীতে মাছ ধরে এবং চিংড়ি ঘেরে শ্রমিক হিসাবে কাজ করছে। ফলে সারাদিন লবণ পানিতে থাকার কারনে বিভিন্ন বয়সী নারীদের স্ত্রী রোগ ও প্রজনন স্বাস্থ্যের ক্ষেত্রে বহুবিধ সমস্যা দেখা দিয়েছে। এছাড়া আরো বেড়েছে চর্ম জাতীয় রোগ। তাছাড়া এসব নারীদের নারী সংক্রান্ত রোগের চিকিৎসা সেবা নিতে পুরুষ ডাক্তারের নিকট সবকিছু খুলে বলতে দ্বিধাবোধ করেন। ফলে সঠিক চিকিৎসা সেবা নিতে ব্যর্থ হন। তাই উপকূলীয় অঞ্চলে মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই মেডিকেল ক্যাম্পের উদ্যোগ গ্রহণ করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন যে সরকারের পাশাপাশি লিডার্স এই সুবিধাবঞ্চিত নারীদের পাশে দাঁড়িয়েছে। উপকূলের নারীরা টাকার অভাবে, যাতায়াত সুবিধার অভাবে যারা বাইরে ডাক্তার দেখাতে যেতে পারেন না তাদের ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লিডার্সের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই মেডিকেল ক্যাম্পে প্রায় ১০০ রোগীকে বিনামূল্যে প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!