
পুলিশ লাইন্স ড্রিলসেডে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার (০২ অক্টোবর ‘২৪) সকালে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি উপস্থিত সকলের সাথে পরিচিত হন, তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সর্বশেষ সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হল সমাজের দর্পণ। জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ ও চাঁদাবাজ, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং সাইবার বুলিং, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।