মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা তালায় সেতু আবুলসহ ৩ জন আ ট ক তালায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরা নিউরনের উদ্যোগে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

টুঙ্গিপাড়ায় কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪৫২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা.অপূর্ব বিশ্বাসের ওপর রোগীর স্বজনদের বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জ এস.এম.মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা রোববার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের নিকট প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, গত ৪ জুলাই সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করনা উপসর্গ নিয়ে কাজী আলমগীর (৫৫) নামে স্থানীয় এক ব্যক্তি চিকিৎসারত অবস্থায় মারা যায়। এতে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আবাসিক কর্মকর্তা (আরএমও), টুঙ্গিপাড়া উপজেলার স্হায়ী বাসিন্দা ও গোপালগঞ্জ এস.এম.মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা.অপূর্ব বিশ্বাসকে লাঞ্ছিত করে। পরে এ বিষয়ে লাঞ্ছিত চিকিৎসকের পক্ষ হতে টুঙ্গিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ঘটনায় জেলায় কর্মরত সকল চিকিৎসকের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় এবং জেলা সিভিল সার্জন ডা.নিয়াজ মোহাম্মদ ও চিকিৎসক নেতৃবৃন্দের পরামর্শে তারা বৃহৎ আন্দোলন কর্মসূচি পালন থেকে বিরত রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!