মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা তালায় সেতু আবুলসহ ৩ জন আ ট ক তালায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরা নিউরনের উদ্যোগে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে: এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ২০১৯-২০২০ অর্থবছরের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১টায় সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়নমূখী ও জনবান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি দেশের জনগণের কথা ভেবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীকে সহায়তা দিয়ে যাচ্ছেন। আমি নিজে উদ্যোগ নিয়ে মন্ত্রণালয় থেকে নতুন আরো চার শত প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় সদর উপজেলা ও পৌর এলাকার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে ৩শ’৪৫ জন প্রতিবন্ধীর মাঝে ৩১ লক্ষ ৭৭ হাজার টাকার শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!