শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় মা ছেলেকে মা র ধ র, তিন লাখ টাকা ছি ন তা ই দেবহাটায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরাতে বর্ণাঢ্য র‌্যালি শাড়ি কম্বল থ্রি পিস ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম শ্যামনগরে ১২টি এয়ারগান, ২৫ বক্স এয়ারগানেরগুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময় বিএনপিতে যোগ দিলেন সাতক্ষীরার শিবপুর ইউনিয়ন জামায়াতের রোকন নুর মোহাম্মদ যুব উন্নয়নের নিবন্ধন সনদ পেল তারুণ্য যুব ফাউন্ডেশন সাতক্ষীরায় সেনাবাহিনীর মহড়ায় ভোটকেন্দ্র দখল প্রতিরোধের বাস্তব চিত্র তালা-কলারোয়ার হিন্দুদের নিরাপত্তায় জীবন উৎসর্গের অঙ্গীকার হাবিবের

সাতক্ষীরা সদর উপজেলায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শণ এমপি রবি’র

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪৫২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল পরিদর্শণ করলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

রবিবার বেলা ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে যান এবং বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরাল পরিদর্শণ করেন। এসময় এমপি রবি মহান স্বাধীনতার স্থপতি বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কিছু সময় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ম্যুরাল’র সামনে দাঁড়িয়ে থাকেন।

পরে তিনি নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের খোঁজ-খবর নেন। এসময় তিনি নির্মাণ কাজে সন্তোষ প্রকাশ করেন এবং সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!