প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২০, ১:৪৫ পি.এম
গাজীপুরে শেখ রাসেলের ৫৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা, মিলাদ, দোয়া মাহফিল ও হত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার এ উপলক্ষে সকালে যুবলীগ নেতা হিরা সরকারের উদ্যোগে মহানগরের নাওজোড় এলাকার আলেকজান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এক হাজার অসহায় হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। শেখ রাসেলের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগনেতা রাশেদ আলম, আলমগির হোসেন, নাজমুল আহসান জুয়েল, জুয়েল সরকার, রাশেদুজ্জামান মাসুম, মশিউর রহমান সায়মুন।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.