প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ৫:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২০, ৩:৩২ পি.এম
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট, মহানগর শাখার উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকায় শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিবমন্দিরে আসন্ন শ্রী শ্রী দুর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট, গাজীপুর মহানগর শাখা কর্তৃক উক্ত মন্দিরের পুরোহিত ও সেবকবৃন্দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২০) বিকালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র-যুব ফ্রন্ট, গাজীপুর মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সৌরভ সাহা শুভ'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজমনি সাহা রাজু'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক পবন দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক পিনু পলাশ রায় ও সহ-প্রচার সম্পাদক অমিত দাস। উক্ত অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মীয় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.