প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৬, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৩, ১:৩০ পি.এম
সাতক্ষীরায় পৌরসভার সামনে ময়লার গাড়ি রেখে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে সাতক্ষীরা পৌরসভার সামনে ময়লার গাড়ি রেখে বিক্ষোভ করেছে পরিচ্ছন্নতা কর্মীরা। বুধবার(২৩ আগস্ট) বেলা সাড়ে ১০টায় ময়লার গাড়ি সহ মৃত পশু রেখে তারা এই বিক্ষোভ করে।
আন্দোলনরত কর্মীরা জানান, গত কয়েকমাস যাবত তাদের বেতন বকেয়া রয়েছে। এছাড়া প্রতি মাসের বেতন ২-৩ মাস পরে দেওয়া হয়। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত পৌরসভার আবর্জনা পরিষ্কার করা থেকে বিরত থাকবেন তারা।
এ ব্যাপারে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী কথা বলতে রাজী হননি।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.