মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

গোপালগঞ্জে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৬০৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা ছোট্ট সোনামণিকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার সকালে গোপালগঞ্জ পৌরসভার আয়োজনে ও জেলা সিভিল সার্জন অফিসের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়। দেশজুড়ে প্রাণঘাতী করোনা পরিস্থিতি বিবেচনায় এবারই প্রথম দুই সপ্তাহ ব্যাপী (৪ থেকে ১৭ থর ২০২০) এ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গোপালগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো.নাজমুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ, মেডিকেল অফিসার ডাক্তার এস এম সাকিবুর রহমান, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কর্মকর্তা দীপঙ্কর রঞ্জন সরকার, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ার উপযুক্ত শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ অক্টোবর গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ বলেন, জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভার বিভিন্ন এলাকায় স্থায়ী ও অস্থায়ী সহ মোট ১,৭১১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২৩,৪০৩ জন শিশুকে “নীল” রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১,৪৭,৫৩৭ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!