প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২০, ১:৪৯ পি.এম
তালায় সড়ক দুর্ঘটনায় আহত খোকন শেখের মৃত্যু

সাতক্ষীরা তালায় সড়ক দুর্ঘটনায় আহত খোকন শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাত ৮টার দিঊক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। খোকন তালা উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মৃত আব্দুল জব্বার শেখের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যা রাতে খেশরা ইউনিয়নের বালিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে প্রথমে তালা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে খোকন শেখের মৃত্যু হয়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.