সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

পূনরায় শুরু হল সাতক্ষীরার প্রাণ-সায়র খাল পুনঃখননের কাজ

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৩ বার পড়া হয়েছে

অবশেষে আবারো শুরু হল সাতক্ষীরা শহরের জলবদ্ধতা নিরসনের একমাত্র পথ প্রাণ সায়র খালের পুনঃখননের কাজ। খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায়  রবিবার সকালে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার সংলগ্ন কেষ্ট ময়রার ব্রীজের নিচ থেকে এই খাল খননের কাজ শুরু হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর আজহার আলী, সাতক্ষীরা পানিউন্নয়ন বোর্ড বিভাগ- ১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, উপ-বিভাগীয় প্রৌকশলী রাশেদুর রহমান প্রমুখ।

উপ-বিভাগীয় প্রৌকশলী রাশেদুর রহমান এ সময় জানান, প্রানসায়র খালের সাড়ে ১৪ কি.মি. এর মধ্যে ১০ কি.মি এর খনন কাজ আগেই শেষ হয়েছে। বাকী সাড়ে ৪ কি.মি খননের কাজ সাতক্ষীরা শহরের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে আজ সকাল থেকে শুরু করা হয়েছে। তিনি আরো জানান, প্রানসায়র খালের এই সাড়ে ১৪ কি.মি. খনন কাজে মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!