প্রিন্ট এর তারিখঃ মার্চ ১১, ২০২৬, ৭:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২০, ৩:১৪ পি.এম
গাজীপুরের কালিয়াকৈরে ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

গাজীপুরের কালিয়াকৈর বাজারে ফুটপাতের উপর থাকা অবৈধ স্থাপনা ও ভ্রাম্যমান দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে অভিযান চালিয়ে কালিয়াকৈর বাসট্রামিনাল, বাজার রোট ও কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের দুইপাশে ফুটপাতে থাকা প্রায় দুইশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় এক দোকানীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন। সময় কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সর্বসাধারনে চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত দখল মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমীন ।
সট- কাজী হাফিজুল আমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিয়াকৈর,গাজীপুর ।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.