রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

সাতক্ষীরার সৃষ্ট জলাবদ্ধতা দূরীকরণে মানববন্ধন, অবস্থান কর্মসুচি ও স্মারকলিপি পেশ

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৭ বার পড়া হয়েছে

খননের লক্ষ্য প্রাণসায়ের খালের উপর আড়াআড়ি বাঁধ দেওয়ায় সাতক্ষীরা সদরের চারটি ইউনিয়নের পানি মরিচাপ নদীতে পড়তে পারছে না। ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ অবস্থা থেকে পরিত্রণ পেতে পানিবন্দি মানুষজন বৃহষ্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করেছে।

মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন পানিবন্দি নাহিদ হাসান, ইলিয়াস হোসেন, সোহাগ খান, আব্দুর রাজ্জাক, বিকাশ দাস প্রমুখ।

বক্তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে প্রাণ সায়র খাল খননের অনেক আগেই খাল বেঁড়িবাধ দিয়ে মরিচাপ নদীতে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়া হয়েছে। এতে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা, বল্লী, ঝাউডাঙ্গা ও আগরদাঁড়ি ইউনিয়নের লক্ষাাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষনের পানিতে নিমোজ্জিত হয়ে পড়েছে বাড়ি-ঘর, ফসলী জমি, মৎস্য ঘর ও পুকুর। গবাদি পশু ও হাঁস-মুরগী রাখার জায়গা টুকু পর্যন্ত নেই। পানিতে তলিয়ে গেছে পাকা রাস্তা ও চিংড়ি ঘের। জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন এলাকার মানুষ। বক্তারা বলেন, শুকনা মৌসুমের আগেই প্রাণ সায়র খাল খননের টেন্ডার হলেও তখন খাল খনন করা হয়নি। বক্তারা এ সময় অনতিবিলম্বে সাতক্ষীরা প্রাণ সায়র খালের উপর দেওয়া বাঁধ কেটে পানি নিষ্কাশন করার জোর দাবী জানান।

পরে তারা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!