রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে আপীল বিভাগে নবনিযুক্ত দুই বিচারপতির শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২০) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তারা সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সফর সঙ্গী হিসেবে বিচার পতিগণের পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দ্রুত করোনা থেকে মুক্তি চেয়ে এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে তারা অংশ নেন।

স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অমিত কুমার দে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) মো.আতোয়ার রহমান, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ওসমান গনি, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.ওসমান গনি, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আখতারুজ্জামান ভূঁইয়া, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো.ইউসুফ হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জাকির হোসেন টিপু, বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো.নাছির উদ্দিন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার মিটফুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিন্টু বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদার, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল, স্টেনোগ্রাফার মোহাম্মদ হান্নান মোল্লা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো.মনিরুল ইসলাম মোল্লা সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসান বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে পৃথকভাবে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!