বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক শেখ আবদুস সাত্তারের নবম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৮ বার পড়া হয়েছে

আব্দুস সাত্তার ছিলেন সৎ ও সাহসি সাংবাদিক। সংগঠক হিসেবেও তিনি ছিলেন দক্ষ। তিনি তার কাজের মধ্য দিয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। জীবনের প্রথম শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীকালে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেঁছে নিয়ে আজীবন কাটিয়েছেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক পূর্বাঞ্চলের ব্যুরো প্রধান শেখ আব্দুস সাত্তারের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু মিলনায়তনে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব
করেন প্রেসক্লাব সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক  জি এম নূর ইসলাম।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন, সাপ্তাহিক মুক্তস্বাধী পত্রিকার
সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম, সাবেক অর্থ সম্পাদক এম রফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও প্রেসক্লাবের সদস্য সহিদুল ইসলাম প্রমুখ।

তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন অতিথিপরায়ণ, ভোজনরসিক, সদালাপী, নিরহংকার এবং কর্মপ্রিয় মানুষ। দিনের
বেশিরভাগ সময়ে তাকে কোনো না কোনো কাজে মনোনিবেশ করতে দেখা যেতো।

তিনি সমবায় সমিতি, বিআরডিবি, পল্লী বিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন আথিক সংগঠনের সাথে জড়িত থেকে নিজেকে একজন সমাজসেবক হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক ফারুক রহমান, মাছুদুর রহমান সুমন, রফিকুল ইসলাম রানা, খন্দকার আনিসুর রহমান, শেখ হাসান গফুর,
জাকির হোসেন মিঠু, স.ম মসিউর রহমান ফিরোজ, মীর মোস্তফা আলী, জিএম মোশাররফ হোসেন, হাফিজুর রহমান, সমাজকর্মী সরদার গিয়াস উদ্দীন প্রমুখ।

স্বরণসভায় মরহুম আব্দুস সাত্তারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ শেখ কামরুল ইসলাম।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!