সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

সাতক্ষীরা জেলা ছাত্রদলের অধীনস্থ ১৩টি ইউনিট কমিটি অনুমোদন

সেলিম হায়দার, তালা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ১১১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা ছাত্রদলের অধীনস্থ ১৩টি ইউনিট কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (৩১আগষ্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দিক নির্দেশনায় ও ছাত্রদল খুলনা বিভাগীয় টিমের তত্বাবধায়নে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব ও সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আহ্বায়ক কমিটিতে: সাতক্ষীরা সদর উপজেলার মনঞ্জুরুল আলম বাপ্পীকে আহ্বায়ক ও সোহেল রানাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে । সাতক্ষীরা শহর শাখায় আয়ুব আলীকে আহ্বায়ক ও শাহিন হোসেনকে সদস্য সচিব, শ্যামনগর উপজেলায় আব্দুল্লাহ আল কায়ুম (আবু) কে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব, শ্যামনগর সরকারি কলেজ শাখার আরিফুজ্জামান উজ্জ্বল কে আহ্বায়ক ও আল আমিন দোলনকে সদস্য সচিব , আশাশুনি উপজেলা ছাত্রদলের ইয়াছিন আরাফাত পলাশকে আহ্বায়ক ও জাহিদুজ্জামান সবুজকে সদস্য সচিব, দেবহাটা উপজেলা ছাত্রদলের ফরহাদ হোসেনকে আহ্বায়ক ও ফিরোজ হোসেনকে সদস্য সচিব, কলারোয়া উপজেলা ছাত্রদলের শাহাজালাল আহমেদ সাজকে আহ্বায়ক ও জাহাঙ্গীর হোসেনকে সদস্য সচিব, কলারোয়া শহর শাখায় মোঃ রাসেল আহম্মেদকে আহ্বায়ক ও জি.এম সোহেলকে সদস্য সচিব, তালা থানা ছাত্রদলের হাফিজুর রহমান হাফিজকে আহ্বায়ক ও এসকে ফারুক হোসেনকে সদস্য সচিব, পাটকেলঘাটা থানা ছাত্রদলের শেখ রিজভী আহম্মেদকে আহ্বায়ক ও শেখ আবিদ হোসেনকে সদস্য সচিব, তালা সরকারি কলেজ শাখার মোঃ রিপন ইসলামকে আহ্বায়ক ও রায়হান শেখকে সদস্য সচিব, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আবু ফরহাদ সাদ্দামকে আহ্বায়ক ও শেখ পারভেজ ইসলামকে সদস্য সচিব, খান বাহাদুর আহসান উল্লাহ সরকারি কলেজ ছাত্রদলের নাজমুল হুদা রন্টিকে আহ্বায়ক ও শিমুল হোসেনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এই কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিট ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!