রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

মুজিব বর্ষ উপলক্ষে জনতা ব্যাংকের বৃক্ষ রোপন ও বিতরন কমসূচি অনুষ্ঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ১৪৯৮ বার পড়া হয়েছে

স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জনতা ব্যাংকের উদ্যোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল শিশু পার্কে জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মো.হাবিবুর রহমান ও বিভিন্ন শাখার ব্যবস্থাপক এ সময় উপস্থিত থেকে গাছের চারা বিতরন ও রোপন করেন। জনতা ব্যাংকের অর্থায়নে এ বৃক্ষ রোপন ও বিতরন কর্মসূচীর প্রথম দিনে প্রায় ২ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। এছাড়াও পর্যায়ক্রমে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার ৫৫টি শাখার মাধ্যমে বৃক্ষ রোপন ও বিতরন করা হবে বলে জানান, জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মো.হাবিবুর রহমান।

উক্ত কর্মসূচিতে জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক অভিমন্যু কুমার মন্ডল, কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক মেহেদী মাহামুদ মোল্লা, টুঙ্গিপাড়া শাখা ব্যবস্থাপক রেজাউল করিম ও সাতপাড় শাখার ব্যবস্থাপক সমর রায় সহ ব্যাংকের বিভিন্ন শাখার গ্রাহক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভাগীয় অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে অতিথি হিসেবে টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র মো.ইলিয়াছ হোসেন, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি শেখ শুকুর আহম্মেদ, পৌর আ.লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!