রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছার রাডুলি গ্রামে দ স্যু তা র ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন সাতক্ষীরার ধুলিহরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল সাতক্ষীরার লাবসা ইউনিয়ন বিএনপির আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভা  স্বপ্ন, সত্য আর সাহসে হাতেখড়ি: সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের ব্যতিক্রমী প্রশিক্ষণ জেলা সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও শ্রমিক সমাবেশ    দেবহাটার নোওয়াপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সুন্দরবন থেকে হ‌রি‌ণ শিকারের ২৪৬টি ফাঁদ উদ্ধার রাঙ্গামাটি পর্যটন উন্নয়নের জাতীয় মডেলে পরিণত হওয়ার সক্ষমতা রাখে: গোবিপ্রবি উপাচার্য

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এমপির শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৫৬১ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এ.কে.এম আব্দুল মোমেন এমপি।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও কর্মকর্তাবৃন্দের সাথে নিয়ে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু’র প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এসময় সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও মেরিটাইমস অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খোরশেদ আলম, সচিব মাসুদ বিন মোমেন সহ মন্ত্রণালয়ের মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, এনডিসি মিন্টু বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আ.লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক মো.বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাকিব হাসান তরফদার, সহকারী কমিশনার (ভূমি) দিদার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ গোপালগঞ্জ সার্কিট হাউজে পৌঁছালে সেখানে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার) সহ অন্যান্য কর্মকর্তাগন
পররাষ্ট্রমন্ত্রী এ.কে.এম. আব্দুল মোমেন এমপিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!