সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত

সাতক্ষীরায় দু’ বন্ধু একে অপরের স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩৫১ বার পড়া হয়েছে

দু’ বন্ধু এক অপরের স্ত্রীর নগ্ন ছবি মোবাইলের ম্যাসেঞ্জার ছড়িয়ে দেওয়ার অভিযোগ ফিরোজুর রহমান রানা ও জুলফিকার রায়হানকে যথাক্রমে শুক্রবার রাতে ও শনিবার সকালে আটক করে পুলিশ। শুক্রবার রাতে ফিরোজুর রহমান রানা ও শনিবার সকালে জুলফিকার নায়হানকে শহরের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

ফিরাজুর রহমান রানার বাড়ি সাতক্ষীরা শহরের দক্ষিণ পলাশপোল ও জুলফিকার রায়হানের বাড়ি শহরের কাটিয়ায়। তারা দু’জনই পুরাতন মোটর সাইকেল বিক্রতা।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, সাতক্ষীরায় এলএলবি পড়ূয়া এক ছাত্রীর নগ্ন ছবি ফেসবুক ম্যাসেঞ্জার ছড়িয়ে দেয় ফিরোজুর রহমান রানা। ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে শহরের নিউমার্কেট এলাকার ফিরোজুর রহমান রানাকে আটক করা হয়েছে।

অপরদিকে রানার স্ত্রীর নগ্ন ছবি ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয় জুলফিকার রায়হান। রানার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে আটক করা হয়েছে শহরের কাটিয়া এলাকার জুলফিকার রায়হানকে। এঘটনায় এলএলবি পড়ুয়া ছাত্রী ও রানার স্ত্রীর পৃথক দায়েরকৃত পর্নোগ্রাফী মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!