বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা’র ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০
  • ৩৪৭ বার পড়া হয়েছে

‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৮ আগস্ট ২০২০ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১ টায় সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্ণারে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘নারীদের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। অসহায় নারীরা যেন স্বাবলম্বী হয়ে কাজ করে খেতে পারে সেই লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ। করোনার সংক্রমন রোধে সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক এ.কে.এম সফিউল আজম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৬ জন মহিলার মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!