সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধাকে স্বরণ শ্যামনগর থানা আকস্মিক পরিদর্শনে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ব র খা স্ত গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন

আজকের সাতক্ষীরার প্রতিনিধি সভায় প্রেসক্লাব সভাপতি জি এম নূর ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২০
  • ৯৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম বলেছেন, সাংবাদিকদের যথেষ্ট পরিমাণ খোঁজখবর নিয়ে সংবাদ পরিবেশন করা উচিত। একটি ভুল তথ্য সম্বলিত সংবাদ সমাজ ও রাষ্ট্রের অনিষ্ট বয়ে আনতে পারে। উদাহরণ দিয়ে তিনি বলেন, তাই দায়িত্বশীলতার সাথে সাংবাদিকতা করতে হবে।

তিনি বুধবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম মহসিন হোসেন বাবলুর সহধর্মিনী মাজিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার দায়িত্ব গ্রহণকারী সম্পাদক ও প্রকাশক জান্নাতুল ফেরদৌস ঐশী, জাহাঙ্গীর আলম কবীর, শাহ আলম, শেখ মোমিনুর রহমান, মনিরুজ্জামান মনি, ইন্দ্রজিৎ কুমার সাধু, মুশফিকুর জামান ইমন ও গৌরপদ দাস। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুদুর জামান সুমন। পত্রিকাটি আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন আঙ্গিকে প্রকাশিত হতে যাচ্ছে।

প্রধান অতিথি বলেন, দৈনিক আজকের সাতক্ষীরার প্রতিনিধিদের দায়িত্ব নিয়ে পত্রিকা প্রকাশে সার্বিক সাহায্য ও সহযোগিতা করতে হবে। তাহলেই মহসিন হোসেন বাবলুর স্বপ্ন পূরণ হবে। জি এম নূর ইসলাম নিজেও সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেন।

প্রতিনিধি সভায় সিদ্ধান্ত হয় প্রতিটি উপজেলায় দৈনিক আজকের সাতক্ষীরার প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন মাসুদুর রহমান সুমন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!