বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে র‍্যালি ও আলোচনা সভা  মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বর্ণাঢ্য র‌্যালি দেবহাটায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরায় জেলা বিএনপি’র বিশাল বিজয় র‍্যালি সাতক্ষীরায় জামায়াতের বিজয় র‌্যালি  যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় বিজয় দিবস উদযাপন সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সংবর্ধনা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরার ডি.বি ইউনাইটেড হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা 

কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নে অবৈধভাবে খাল দখলের অভিযোগ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ১৭০৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৩নং রামশীল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃনাল কান্তি জয়ধর সহ তার ভাই মনোরঞ্জন জয়ধর ও আরেক ভাই রামশীল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশ্বনাথ জয়ধরের বিরুদ্ধে খাগবাড়ি বিষ্ণু মন্দির মন্দির সংলগ্ন খাল বেঁধে মৎস্য চাষ ও বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কোটালীপাড়া উপজেলাধীন রাজাপুর খেয়াঘাট-জহরেরকান্দী সড়কের নিচে বাঁশ, কাঠ ও নেটজাল ব্যবহার করে উক্ত ব্যক্তিরা বাঁধ তৈরি করে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে আসছেন। এছাড়াও মনোরঞ্জন জয়ধর জনসাধারণের ব্যবহৃত খাল ভরাট করে বাড়ি নির্মানের প্রস্তুতি নিচ্ছেন।

এতে জল চলাচল না হওয়ায় এলাকার চাষীরা নৌ চলাচল করতে পারছেন না ও ভবিষ্যতে ফসলের চাষাবাদ ভালো হবে কিনা তা নিয়ে সংশয় বোধ করছেন ভুক্তভোগী চাষীরা।

এ বিষয়ে ইউপি সদস্য মৃনাল কান্তি জয়ধরের কাছে জানতে চাইলে তিনি খালের জমি নিজের পৈতৃক সম্পত্তি বলে দাবী করেন।

অপরদিকে, এলাকাবাসী সরকার তথা উপজেলা প্রসাশনের কাছে উক্ত বাঁধ দ্রুত উচ্ছেদের জোর দাবী করেন।

উল্লেখ্য, ১৯-২০ অর্থবছরে খাগবাড়ি বিষ্ণু মন্দির হইতে পশ্চিমদিকে এলজিইডি ১কিলোমিটার রাস্তা পাশ করেন। কিন্তু পরবর্তীতে কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী সরেজমিনে গিয়ে দেখেন যে, রাস্তাটি খালের ভিতর দিয়ে যাচ্ছে। তাই তিনি সাথেসাথে প্রকল্পটি বাতিল করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!