মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস কর্তৃক ফ্রি ডায়াবেটিস টেস্ট ও সচেতনতা তালায় সেতু আবুলসহ ৩ জন আ ট ক তালায় মহান বিজয় দিবস পালিত সাতক্ষীরা নিউরনের উদ্যোগে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরায় জাতীয়তাবাদী দল পৌর ও সদর যুবদলের উদ্যোগে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা গ্রীন টিভির সাতক্ষীরা প্রতিনিধি হলেন মীর খায়রুল আলম সাতক্ষীরায় সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা ও আচরণবিধি বিষয়ে মতবিনিময় প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাতক্ষীরায় ৯ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী তালায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এমপি রবি’র

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০
  • ১১৯৩ বার পড়া হয়েছে

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু করেন।

এসময় এমপি রবি এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এমপি রবি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে মহান স্বাধীনতার ইতিহাস সম্বলিত ছবি ঘুরে ঘুরে দেখেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। এসময় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!