সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন  কালিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৫ পালিত পোশাক পরিহিত অবস্থায় সাতক্ষীরায় জামায়াত ইসলামীর পথসভায় ইসলামী সঙ্গীত পরিবেশন ও বক্তব্য প্রদান: যশোরের এএসআই সাময়িক ব র খা স্ত নির্বাচিত হলে আশাশুনির সকল বেঁড়িবাধ টেকসই করা হবে: কাজী আলাউদ্দিন তালায় ওসির নেতৃত্বে অ বৈ ধ অ স্ত্র ও মা দ ক উ দ্ধা রে তৎপরতা বৃদ্ধি জলবায়ু সংকটে টিকে থাকতে স্থানীয় জাতবৈচিত্র্য ও বীজ সংরক্ষণ সাতক্ষীরায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা তালায় মা ও শিশু সহায়তা সেবার উপর মতবিনিময় সভা গোবিপ্রবি’তে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাংবাদিক জিললুর রহমান এর পিতার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৪১৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সাতক্ষীরা জেলা সংবাদদাতা মুহা: জিললুর রহমান এর পিতা সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক আলহাজ্ব মো: ইউনুচ আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের বাসভবনে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন। মরহুমের বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তার স্ত্রী, দুই
ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক দেশ), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!