মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম সাতক্ষীরা জেলা আইনজীবী ফোরামের আয়োজনে ইফতার ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা  সাতক্ষীরা জেলায় অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচ নারীর আত্মকথা কালিগঞ্জে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ:একই পরিবারের বিরুদ্ধে তিনটি সাধারণ ডায়েরি নলতায় এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে  ‘এমজেএফ’-এর ঈদ উপহার বিতরণ তালায় নি ষি দ্ধ ছাত্রলীগ নেতার হা ম লা য় আ হ ত বৈ ষ ম্য বি রো ধী ছাত্রনেতা তালায় খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

✍️হাফিজুর রহমান শিমুল 🔏 কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে রবিবার (৮ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রশিক্ষণ কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে সীমিত পরিসরে আলোচনা সভা ও দুস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে মহীয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা অনুপ্রেরণা দিয়েছিলেন। দেশ ও দশের কল্যানে জনগনকে সাথে নিয়ে কাজ করতে বঙ্গবন্ধুকে উদ্বুদ্ধ করেছিলেন। মহামারী করোনাকালে কঠিন পরিস্থিতিতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুস্থ অসহায় নারীদের ভিজিডি মাতৃত্বকালীন ভাতা প্রদানের মাধ্যমে নারী ও শিশুর খাদ্য ও পুষ্টি নিশ্চিত করেছেন। অসহায়-দুস্থ নারী ও শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেছে এবং তারই ধারাবাহিকতায় নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত হয়ে নিজের তথা নিজের পরিবারকে স্বাবলম্বী করতে আজকের এই সেলাই মেশিন বিতরণ। তিনি আরও বলেন করনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে মতামত ব্যাক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার জয়দেব দত্ত প্রমুখ। বেগম ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উপজেলার মধ্যে ৭জন দুস্থ্য প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!